শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

এমপি আনারের হাড়গোড় উদ্ধার করলো কলকাতা পুলিশ

#
news image

সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় অভিযুক্ত সিয়ামকে নিয়ে তল্লাশি অভিযান চালিয়ে কলকাতার বাগজোলা খাল থেকে একাধিক হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ জুন) সকাল ৮টার দিকে সিয়ামকে নিয়ে ওই তল্লাশি অভিযান শুরু হয়। অভিযান শুরুর মাত্র ৩০ মিনিটের মধ্যেই উদ্ধার হয় হাড়গোড়। এর আগে ১৬ দিনের বেশি সময় ধরে তল্লাশি চালিয়েও এমপি আনার হত্যার বিষয়ে কোনো কিছু উদ্ধার করতে পারেনি কলকাতা পুলিশ।

শনিবার (৮ জুন) সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যার ঘটনায় গ্রেপ্তার সিয়াম হোসেনকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পশ্চিমবঙ্গের সিআইডি পুলিশ। দুপুরে তাকে বারাসাতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১৪ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অভিযানের শুরুতেই সিয়ামের দেখিয়ে দেওয়া স্থানে তল্লাশি শুরু করে পুলিশ। তবে এর আগে সিআইডির হাতে গ্রেপ্তার হওয়া জিহাদ যে স্থানের কথা বলেছিল, আজ সিয়াম সেই স্থানের পরিবর্তে ভিন্ন স্থান দেখায়। আর সেখানে তল্লাশি চালিয়েই একাধিক হাড়গোড় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে হাড়গুলো দেখে মানুষের হাড় বলেই মনে হচ্ছে। আসামি সিয়ামের দাবি, এগুলো বাংলাদেশের এমপি আনারের। যদিও সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব হাড় এমপির কি-না বিষয়টি নিশ্চিত হতে উদ্ধার হওয়া হাড়গোড়গুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।

নাগরিক প্রতিবেদন

০৯ জুন, ২০২৪,  5:29 PM