শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

বেনজীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা নেই: পররাষ্ট্রমন্ত্রী

#
news image

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ যে কোনো জায়গায় যেতে পারেন, কারণ তার বিরুদ্ধে দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা নেই। সোমবার (৩ জুন) অ্যান্টিগা ও নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। আদালতও দেয়নি, দুদকও দেয়নি। নিষেধাজ্ঞা না থাকলে তিনি যেকোনো জায়গায় যেতেই পারেন। তিনি বলেন, আগামী ৬ জুন বেনজীর দুদকে হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটা দেখার বিষয়, নাকি তিনি সময় নিচ্ছেন।

হাছান মাহমুদ বলেন, ডয়চে ভেলের প্রতিবেদনের সারমর্ম বোঝা মুশকিল। মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবে তারা প্রতিবেদন করেছে, যাতে জাতিসংঘে আমাদের শান্তিরক্ষী বাহিনীর অবদানকে খাটো করা যায়। তিনি বলেন, শ্রমিকরা মালয়েশিয়ায় যেতে না পারার বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে। শ্রমিক পাঠানোর জন্য ৩১ মে যে ডেডলাইন ছিল, সেটি বাড়ানোর জন্য আলোচনা চলছে।

নাগরিক প্রতিবেদন

০৩ জুন, ২০২৪,  5:11 PM