শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

চোরের রাজা-মহারাজা বিএনপি: কাদের

#
news image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, চোরের রাজা-মহারাজা বিএনপি। ২০০১ সালে তারেক রহমানের দুর্নীতি এবং অর্থপাঁচার প্রতিষ্ঠানিক রূপ পেয়েছিল। টাকা পাঁচারের অভিযোগে চিহ্নিত দণ্ডপ্রাপ্ত অপরাধী যে দলে থাকে, সে দল জনগণের কল্যাণে কাজ করতে পারে না। রোববার (২ জুন) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, বিদেশে গেলেও আইন চলবে নিজস্ব গতিতে। একদিন না একদিন, বেনজীরকে বিচারের মুখোমুখী হতে হবে।

তিনি বলেন, বেনজীর আহমেদের বিষয়টা দুদক তদন্ত করছে। মামলা বা গ্রেপ্তার সব আইনি পন্থায় হবে। সরকার দুদককে এড়িয়ে আগ বাড়িয়ে কেনো ব্যবস্থা নেবে না বলেও জানান তিনি। কাদের বলেন, ব্যক্তি দুর্নীতি করতে পারে, কিন্তু সরকার দুর্নীতিবাজকে কীভাবে দেখছে সেটাই মূল বিষয়। শেখ হাসিনার সরকার দুর্নীতিবাজদের কোনো আশ্রয় দেয় না।

নাগরিক প্রতিবেদন

০২ জুন, ২০২৪,  9:07 PM