শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

রামপালে ৬৩০ জন রোগী পেল বিনামূল্যে ছানি অপারেশনের সুযোগ 

#
news image

বাগেরহাটের রামপালে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা  শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মে) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত একটানা ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাব’র উদ্যােগে এবং দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ও লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় বাঁশতলী ইউনিয়নের বড়দিয়া গ্রামের বড়দিয়া হাজি আরিফ (রঃ) মাদ্রাসা মাঠে দিনব্যাপী এ শিবিরের কার্যক্রম অনুষ্ঠিত হয়।  বিনামূল্যে চক্ষু চিকিৎসা নিতে ভোরবেলা থেকেই রামপাল ও মোংলা উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় চার হাজার নারী, পুরুষ ও শিশু জড়ো হয়। মাদ্রাসার মাঠে ৫ টি বুথে রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়। 

এ শিবিরের মাধ্যমে ঢাকা লায়ন্স চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানী অপারেশনের জন্য ৬৩০ জন রোগী বাছাই করা হয় এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বাছাইকৃত চোখে ছানি পড়া রোগীদের ঢাকা লায়ন্স চক্ষু হাসপাতালে লেন্স সংযোজনের মাধ্যমে অপারেশন করা হবে।  এ বিষয়ে লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম এ প্রতিবেদককে জানান, ২০০৯ সাল থেকে রামপাল ও মোংলায় চক্ষু শিবিরের যাত্রা শুরু করি। অসহায় মানুষকে সেবা করার মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকতে চাই। এর পূর্বে ৫ হাজার ৯০০ রোগী চোখের নেত্রনালী ও ছানি অপারেশনের মাধ্যমে অন্ধত্বের থেকে তারা মুক্তি পেয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ব্যারিস্টার জাকির হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম গোরা, খান আলী আজম প্রমুখ।  চক্ষু শিবিরে রামপাল ও মোংলা উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন।

মল্লিক মোঃ জামান, রামপাল, বাগেরহাট

১৭ মে, ২০২৪,  9:29 PM