শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস খাদে পড়ে নিহত ৫

#
news image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে একটি এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৭ মে) সকালে ওই মহাসড়কের বসন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সাব অফিসার বিপ্লব কুমার নাথ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কক্সবাজারের টেকনাফের মতিউর রহমানের ছেলে মোহাম্মদ হোসেন (৩০), চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া গ্রামের নুরুল আবসারের ছেলে বদরুল হাসান রিয়াদ (২৬)। জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার যাচ্ছিল রিল্যাক্স পরিবহনের ডাবলডেকার বাসটি। পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা পাঁচ যাত্রী ঘটনাস্থলে মারা যায়। আহত হন আরও ১৫ জন। বিপ্লব কুমার নাথ বলেন, ‘আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গাড়ির ভেতর থেকে নিহত ৫ জনের লাশ উদ্ধার করেছি। আমাদের উদ্ধার অভিযান শেষ হয়েছে। এখনও নিহতদের মধ্যে ৩জনের পরিচয় শনাক্ত করতে পারিনি।’

নাগরিক প্রতিনিধি, কুমিল্লা

১৭ মে, ২০২৪,  2:23 PM