শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

পোশাক শিল্পের কাস্টমসসংক্রান্ত জটিলতা নিরসনের আহ্বান বিজিএমইএর

#
news image

পোশাক শিল্পের কাস্টমস সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে সহযোগিতা করতে চট্টগ্রাম কাস্টম হাউজের প্রতি আহ্বান জানিয়েছে বিজিএমইএ। বুধবার (১৫ মে) কাস্টমস হাউজ চট্টগ্রাম কার্যালয়ে এর কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি এস এম মান্নানের নেতৃত্বে বিজিএমইএর একটি প্রতিনিধিদল। বৈঠকে আমদানিকৃত ওভেন ফেব্রিক্সের চালান ছাড়করণে ও রপ্তানির জন্য প্রস্তুত পণ্য চালান জাহাজীকরণে ওজন নিয়ে সমস্যা, ডকুমেন্টেশন সমস্যা এবং আমদানিকৃত পণ্য চালান খালাসকালে এইচএস কোড সংক্রান্ত জটিলতাসহ কাস্টমস সম্পর্কিত পরিষেবাগুলোতে বিদ্যমান জটিলতা এবং চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা হয়। পোশাক শিল্পের সার্বিক কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে ও মসৃণভাবে পরিচালনা করার জন্য কাস্টমস সংক্রান্ত পরিষেবাগুলো আরো দ্রুততর এবং সহজতর করা, আমদানিকৃত কাঁচামাল, যন্ত্রপাতি ও সরঞ্জামাদি দ্রুত খালাসসহ ব্যবসায়িক প্রক্রিয়াগুলো সহজীকরণের ওপর জোর দেন বিজিএমইএ সভাপতি।

নাগরিক প্রতিবেদক, চট্টগ্রাম

১৬ মে, ২০২৪,  1:15 PM