শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ইসরায়েলে ফ্লাইট চলাচল বন্ধ করলো এয়ার ইন্ডিয়া

#
news image

নতুন দিল্লি  :   ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এমন উত্তেজনার মধ্যে ইসরায়েলে নিজেদের পরিষেবা বন্ধ করে দিয়েছে এয়ার ইন্ডিয়া। রবিবার (১৪ এপ্রিল) দিল্লি থেকে তেল আবিব পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে উড়োজাহাজ সংস্থাটি।

শনিবার গভীর রাতে ইসরায়েলে হামলা চালায় ইরান। অসংখ্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র আছড়ে পড়তে থাকে ইসরায়েলের ভূখণ্ডে। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের নাভাতিম বিমান ঘাঁটি এবং হেরমন পাহাড়ের ওপর একটি সামরিক অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

অপরদিকে হেরমন পাহাড়ের ওপর থাকা ইসরায়েলি সেনাবাহিনীর একটি গোয়েন্দা অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। কারণ এই স্থান থেকে সিরিয়ায় ইরানের বিভিন্ন অবস্থানের ওপর চালানো অসংখ্য হামলা পরিচালিত হয়েছে।

এমন পরিস্থিতিতে ইসরায়েলে নিজেদের পরিষেবা ফের বন্ধ করে দিল এয়ার ইন্ডিয়া। সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, রবিবার থেকে দিল্লি-তেল আবিব উড়োজাহাজ পরিষেবা স্থগিত। তবে কবে আবার এই পরিষেবা শুরু হবে, সেই নিয়ে বিস্তারিত কিছু জানায়নি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

উল্লেখ্য, দিল্লি থেকে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করে এয়ার ইন্ডিয়া। একই সংখ্যক ফ্লাইট ওড়ে তেল আবিব থেকেও।

নাগরিক ডেস্ক

১৫ এপ্রিল, ২০২৪,  1:17 PM