শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

হজে যেতে পারবেন আরও ২,৪১৫ জন বাংলাদেশি

#
news image

সৌদি সরকার বাংলাদেশের জন্য হজের কোটা বৃদ্ধি করায় এ বছর আরও দুই হাজার ৪১৫ জন বাংলাদেশি হজ পালন করতে পারবেন।

বুধবার (২২ জুন) বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে সৌদি আরবের হজ কাউন্সিলে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠি অনুযায়ী, চলতি বছরের হজের জন্য সৌদি সরকারের বরাদ্দ করা আরও দুই হাজার ৪১৫ জন হজযাত্রীর বর্ধিত কোটা বাংলাদেশ গ্রহণ করেছে।

সৌদি হজ কাউন্সিলরকে সরকারি ব্যবস্থাপনায় ১১৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় বাকি দুই হাজার ৩০০ জনের কোটা নির্ধারণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ অনুষ্ঠিত হবে ৮ জুলাই। হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের উদ্দেশে ফ্লাইট শুরু হয়েছে ৫ জুন। শেষ ফ্লাইট যাবে ৩ জুলাই। ফিরতি ফ্লাইট ১৪ জুলাই থেকে শুরু হয়ে ৪ আগস্ট শেষ হবে। মঙ্গলবার পর্যন্ত ২৬ হাজার ৩০৯ জন হজযাত্রী সৌদি আরব গেছেন।

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন, ২০২২,  10:04 PM