শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ আটক ৩

#
news image

বাগেরহাটের রামপালে (বাংলাদেশ-ইন্ডিয়া) ফ্রেন্ডশিপ কোম্পানী পাওয়ার প্লান্টের তামার তার চুরি করে পাচারকালে তিন চোরকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে আসামিদের নামে মামলা দায়ের পূর্বক বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন- খুলনার দাকোপ উপজেলার ওড়াবুনিয়া এলাকার মোঃ নওয়াব আলী সরদারের ছেলে মোঃ হাবিবুর রহমান সরদার(৩৫),পরম আনন্দ বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস(৩৪) ও বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পশ্চিম সরালিয়া এলাকার আঃ মান্নান হাওলাদারের ছেলে মোঃ রাসেল হাওলাদার(২৮)।
 
রামপাল থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে যে, সোমবার (২৫ মার্চ) রাত সাড়ে ৩ টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে এএইচপি এনসিসি-৩ ভবনের জেটি এলাকা থেকে তার পাচার করার চেষ্টা করছিল ওই তিনজন। এসময় তাদের কাছে থাকা  ২৪ (চব্বিশ) কেজি তামার তারসহ হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত তারের বাজার মূল্য আনুমানিক ৩৬ হাজার টাকা। এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাসের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান, সোমবার ভোররাতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে তামার তার চুরি করে পাচারকালে তিনজনকে আটক করা হয়েছে। আটকৃতদের আজ সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মল্লিক মোঃ জামান, রামপাল, বাগেরহাট

২৬ মার্চ, ২০২৪,  7:40 PM