শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

অছাত্র দ্বারা শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন 

#
news image

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অছাত্র দ্বারা উপাচার্যের কার্যালয়ে শিক্ষক লাঞ্চনার ঘটনায় প্রতিবাদ জানাতে মানববন্ধন করেছে শিক্ষককেরা। সোমবার ( ১২ ফেব্রুয়ারি) দুপুর ১ টার পর বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে এ মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল চেতনায় বিশ্বাসী শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম। এসময় শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রবিউল হোসেন, সহসভাপতি অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন, সদস্য অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান, অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আরফিন ও অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক  ড. শেলীনা নাসরিনসহ প্রায় অর্ধশত শিক্ষক উপস্থিত ছিলেন। 

এসময় শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রবিউল হোসেন বলেন, 'গত ৬ ফেব্রুয়ারী উপাচার্যের সাথে কথা বলতে গেলে অছাত্ররা হঠাৎ উপাচার্য কার্যালয়ে প্রবেশ করে গলিগালাজ শুরু করে। পরে এ বিষয়ে উপাচার্যের হস্তক্ষেপ চেয়েছিল শাপলা ফোরাম। কিন্তু প্রশাসনের নীরব ভূমিকা পালন করায় আমরা মানববন্ধন করতে বাধ্য হয়েছি।' শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মান বলেন, 'আমরা গত ১১ ফেব্রুয়ারি উপাচার্যের সাথে দেখা করে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু তিনি কোন পদক্ষেপ নেননি। তাই ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী মানববন্ধনে করছে শিক্ষকেরা। শিক্ষকদের লাঞ্চনার বিচার নিশ্চিত না হলে পরবর্তীতে কঠোর কার্যক্রম হাতে নেবে প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম।'

মোঃ সাব্বির খান, ইসলামি বিশ্ববিদ্যালয়

১২ ফেব্রুয়ারি, ২০২৪,  9:36 PM